দেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে। ৫ ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।
বৃহস্পতিবার (২০ মার্চ) হাটহাজারী শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মীর হেলাল আরো বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।
এসময় উপস্থিত ছিলেন শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির যৌত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল সভাপতিত্ব করেন ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, ১৪ নং শিকারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন জনি দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক আইয়ুব খাঁন চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল আলম তুহিন চট্টগ্রাম উত্তজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরি তকি, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরি, ১৪ নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলু, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম টিটু, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন সাবেক সভাপতি কুয়াইশ কলেজ ছাত্রদল ঈদ্রিস খাঁন হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল,যুগ্ম আহ্বায়ক কামরুদ্দীন নাহিদ পৌরসভা সেচ্ছাসসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরি রকি, ১৪ নং শিকারপুর যুবদল আহ্বায়ক খায়রুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন জনি ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন যুবদল আহ্বায়ক, মোহাম্মদ হাসান সদস্য সচিব আলী আকবর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য তানভীর ফরহাদ (আপেল) ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল পারভেজ ১৪ নং শিকারপুর সেচ্ছাসেবক আহ্বায়ক নাছির উদ্দীন সদস্য সচিব মো: এসকান্দার, কুয়াইশ কলেজ ছাত্রদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন রানা, ১৪ নং শিকারপুর ছাত্রদল আহ্বায়ক ইয়াহিয়া, সদস্য সচিব, আকাশ তালুকদার সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ