দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে প্রস্তুত মহিলা দল: আফরোজা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে প্রস্তুত মহিলা দল: আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না যে মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতা আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল মহিলা দল।

আফরোজা আব্বাস আরও বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছি।

জেলা মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদি ও সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ