দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছেন : সুব্রত চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছেন : সুব্রত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আপনি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে বার্মা সীমান্তকে অরক্ষিত করে আমাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন। এরজন্য জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।

তি‌নি ব‌লেন, সীমান্তের গোলাগুলিতে আমাদের দেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আপনারা (সরকার) কোনো ব্যবস্থা নিতে পারেননি। এবিষয়ে প্রধানমন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেনি। এরকারণ হলো, আপনার (শেখ হাসিনা) কোমরে জোর নেই। আপনি ভারত, চীন এবং রাশিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে আছেন, এবং আপনি (শেখ হাসিনা) নিজেও বলেন, তারা নাকি আপনাকে ক্ষমতায় রেখেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রনালয়কে পরের (অন্যদেশের) রাষ্ট্রের মন্ত্রণালয় বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই পররাষ্ট্রমন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় নয়, এটি পরের রাষ্ট্রের মন্ত্রণালয়। এর কারণ হলো, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গত এক সপ্তাহ ধরে ভারতে গিয়েছে মোদি সরকারের পদধূলি নেওয়ার জন্য। ভারত তাদেরকে (আ.লীগ) নাকি ক্ষমতায় রেখেছে। ড. হাছান মাহমুদ মোদি সরকারের পায়ে চুমু খাওয়ার জন্য ভারতে গিয়েছে।

তিনি আরও বলেন, ড.হাছান মাহমুদ দেশের ডলার খরচ করে ভারতের মোদি সরকারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে, আর ঐদিকে আমাদের সীমান্তে বর্হিদেশ থেকে আক্রমণ হচ্ছে কিন্তু তাদের (পররাষ্ট্রমন্ত্রণালয়) কোনো খবর নেই।

এসময় বিক্ষোভ সমাবেশে গণফোরামের আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ