দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউডের 'মিস্টার এন্ড মিসেস মাহি' - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউডের ‘মিস্টার এন্ড মিসেস মাহি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
বলিউডের সঙ্গে একইদিনে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ বাংলাদেশে মুক্তি পেয়েছে আজ (৩১ মে)। সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিতে হিন্দি এই সিনেমাটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন খবরটি জানিয়ে বলেছেন, দুপুর তিনটার শো থেকে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তি দেয়া হয়েছে।

তবে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’র বিনিময়ে ভারতে বাংলাদেশের কোন সিনেমা মুক্তি পাচ্ছে সে বিষয়ে পরিস্কার করেন নি অনন্য মামুন।

ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র (রাজকুমার রাও)। তিনি ডাক্তার মহিমাকে (জাহ্নবী কাপুর) পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসাথে মিস্টার অ্যান্ড মিসেস মাহি হয়ে যায়।

পরষ্পরের ক্রিকেটের প্রতি তাদের ভালবাসা এবং আবেগ আবিষ্কার করে। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।

‘মিস্টার এন্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এ সিনেমা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ