দেশের ৯০ শতাংশ মানুষ ‘স্বৈরাচারী হাসিনা‘ সরকারের পতন চায় : কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

দেশের ৯০ শতাংশ মানুষ সরকারের পতন চায় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। আজ মঙ্গলবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের ৯০ শতাংশ মানুষ ‘স্বৈরাচারী হাসিনা‘ সরকারের পতন চায়। কারণ এই সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা নিয়ন্ত্রিত। দুর্নীতিতে মানুষ সর্বস্বান্ত। যুব ও ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার।”
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবীদরা এককভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দিবে। তা অত্যন্ত দুঃখজনক ও ও বিভ্রান্তিমূলক।’
দেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না। সবই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।’
অলি আহমদ জানান, ‘এলডিপি আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় তেজগাঁওয়ের পূর্বপান্থপথের এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে, নিয়মনীতি আইন মেনে মিছিলে অংশ নিতে হবে।’
জনতার আওয়াজ/আ আ