'দ্যা হিন্দু'তে সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি :টুকুর বক্তব্যের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘দ্যা হিন্দু’তে সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি :টুকুর বক্তব্যের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন করেছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

রিজভী জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর মূলভিত্তি হচ্ছে- বাংলাদেশী জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।’

তিনি জানান, “সম্প্রতি ভারতীয় একটি ইংরেজী দৈনিক ‘দ্যা হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত প্রদান করেছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব, এর সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ