দ্রব্যমূল্য কমাতে শ্রমজীবীদের ভুখা মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দুর্নীতি, লুটপাট বন্ধ ও আকাশছোঁয়া দ্রব্যমূল্য কমানোর দাবিতে ভুখা বিক্ষোভ মিছিল করেছে শ্রমজীবীরা। এ সময় দ্রব্যমূল্য কমানোর দাবিতে নানা স্লোগান দেন তারা।
শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর আরামবাগ থেকে শুরু হয় এ মিছিল। দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
জনতার আওয়াজ/আ আ