দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৩:২১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নিত্য প্রযোজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের লাগামহীন দূর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করছে ময়মনসিংহ মহানগর বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এ অনশন শেষ হয় বিকেল ৩টায়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি।

এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, অ্যাডভোকেট হান্নান খান, শামীম আজাদ, এ কে এম মাহবুবুল আলম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাহার তালুকদার রিপন, সাংগঠনিক সম্পাদক জিএস মাহবুব প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ