দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন-মধ্যবিত্তের অবস্থা শোচনীয় : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন-মধ্যবিত্তের অবস্থা শোচনীয় : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শিক্ষিত বেকার, ছদ্মবেকার, কর্মহীন ও বংশ মর্যাদাসম্পন্ন মানুষদের চরম দুর্দিন চলছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার পরিজনরা অমানবিক নিষ্ঠুরতম যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তারা একদিকে কারো কাছে চাইতে পারছে না, অন্যদিকে পরিবার পরিজনদের নিয়ে নিদারুণ কষ্ট সহ্য করছে। সমাজের নিম্ন ও উচ্চবিত্তরা ভাল আছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগ-বাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী গরিবের শ্রেণি বৈষম্য আরো বাড়বে। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দ্রব্যমূল্য আরো দফায় দফায় বাড়বে এবং জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টি আয়োজিত ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা লেবার পার্টির আহবায়ক মো. ওবায়দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কাউখালী উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মো. সাকিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মো. সাকিল শেখ, জিয়ানগর উপজেলা যুগ্ম আহবায়ক ডা. আল আমিন, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি মো. নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর পালোয়ান, উপজেলা লেবার পার্টির প্রচার সম্পাদক মাসুম ফরাজী, নির্বাহী সদস্য মিজানুর রহমান, নুরুল ইসলাম, রিয়াদ মাহমুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ