দ্রব্যমূল্যের ‍ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা : চুন্নু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের ‍ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্যের ‍ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো নেই। সাধারণ মানুষ মাংস বলতে ব্রয়লার মুরগির প্রতি নির্ভরশীল ছিল তাও আজ ২২০ টাকা। যাই কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে তেজগাঁও থানা জাপার সাবেক সভাপতি প্রয়াত হাজী সিরাজুল ইসলামের স্মরণসভায় এসব বলেন জাপা মহাসচিব। তিনি বলেন, ‘মানুষ আজ চুরি করতে হলেও ঢাকায় আসেন, দুর্নীতি করতে, চাকরি করতে এমনকি রিকশা চালাতেও ঢাকা আসেন। মানুষের চাপে ঢাকা আজ স্তব্ধ নগরী।’

তিনি বলেন, ‘এ থেকে পরিত্রাণ পেতে পল্লীবন্ধু এরশাদ প্রণীত প্রাদেশিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আর তা বাস্তবায়ন করতে হলে জাতীয় পার্টিকে তৃণমূলে শক্তিশালী করতে হবে। প্রয়াত হাজী সিরাজের মতো ত্যাগ স্বীকার করতে হবে। হাজী সিরাজ যেভাবে সর্বক্ষণ জাতীয় পার্টি ও এরশাদের আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সবাইকে এমন হাজী সিরাজ হয়ে জনগণের দ্বারস্থ হতে হবে।’

জাপা এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘যার ধারাবাহিকতায় আমরা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অঙ্গ এ সহযোগী সংগঠনকেও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি, যাতে ভোটের ময়দানে কেন্দ্র পাহারা রাখা যায়।’

তেজগাঁও থানা জাপা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে জাতীয় পার্টির শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কৃষি সম্পাদক মোস্তফা কামাল, কেন্দ্রীয় নেতা আলী হোসেন, আজাহার সরকার, কবির হোসেন, জাহাঙ্গীর বেপারী, ছাত্রনেতা মো. তপনসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ