দ্রব্যমূল্যের স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে: কৃষিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আলুর আমদানির অনুমতি ইতোমধ্যে দেয়া হয়েছে। আশা করি দাম কমে আসবে। তবে স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে।

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি অভিযোগ করেন, কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে আলু দাম বাড়াচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ‘আলুর অস্বাভাবিক দাম কোনোক্রমেই গ্রহণযোগ্য না। যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হবার কথা না। কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত বছর চাষিরা দাম পায় নাই। ব্যবসায়ীরাও লাভ করতে পারে নাই। তাই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগ্রাসী মনোভাব নিয়ে দাম বাড়াচ্ছে। কোনোক্রমেই ৪০ থেকে ৪৫ টাকা আলুর কেজি হবার কথা না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ