ধর্ষণ মামলা : মামুনুল হকের সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষণ মামলা : মামুনুল হকের সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

 

ধর্ষণ মামলায় হেফাজতের সাবেক কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি। আজ বুধবার এ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘আজ নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। এদিন কোনো কারণে মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি। তবে তাকে আদালতে কী কারণে আনা হয়নি তার সঠিক কারণ এখনো জানি না। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ‘কী কারণে আদালতে মামুনুল হককে আদালতে হাজির করা হয়নি বিষয়টি জানার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীসহ মামুনুল হককে তাদের হেফাজতে নেয়। পুলিশ এবং স্থানীয়দের কাছে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিল মামুনুল হক।

খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে এবং নারীসহ তাকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ