ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ

 

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা এক তরুণীকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজানের ঈদের পর ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনার এক মাস পর বিষয়টি তিনি ছেলের মাকে জানান। এতে রোমানের পরিবারের সদস্যরা উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন।বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। গত বুধবার বিকালে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। তখন রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করেন। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’ 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ