ধানমণ্ডিতে মারধরের পর গ্রেপ্তার নারী কারাগারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে মারধরের পর গ্রেপ্তার নারী সালমা ইসলামকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর ইউরোপিয়ান ইউনির্ভাসিটির বিবিএ ৩য় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপউপপরিদর্শক আনোয়ার মিয়া।
সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানে বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১ টার দিকে ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন সাইম। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের হয়।
জনতার আওয়াজ/আ আ