ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে— তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ভারতের বিবৃতিতে বলা হয় , ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’

এতে আরও বলা হয়, ‘এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ