ধানমন্ডিতে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি ও এলিফ্যান্ট রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দলটি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, ফয়সাল আহম্মেদ সোহেল, শফিকুল ইসলাম বাবু ভুইয়া, প্রচার সম্পাদক ওমর সানী, সহ সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন অলি, শহিদুল ইসলাম নয়ন, রবিউল ইমরান নওশেদ, সজিব হাওলাদার, সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, সহ সম্পাদক শামীম আকন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সজীব, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কর্মী সুলতান মাহমুদ, তানভীর আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী রাহাতুল ইসলাম সজল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ