ধানমন্ডিতে বিএনপি নেতা অসীমের নেতৃত্বে লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডিতে বিএনপি নেতা অসীমের নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ধানমন্ডিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

সোমবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতাল সংলগ্ন ধানমন্ডি-২ নাম্বারে দোকান এবং বিপনীকেন্দ্রসহ সিটি কলেজ, সাইন্সল্যাবের সামনে লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহসভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা যুবদলের আহবায়ক মিজান বেপারি, সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মনির, ওয়ার্ড যুবদল সভাপতি ইফতেখার, ছাত্রদল মহানগর পূর্বের যুগ্ম আহবায়ক রাসেল, মো. হাসান, নিউমার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক, ভারপ্রাপ্ত সভাপতি রুবেল, ১৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়রসহ সভাপতি আলী আশরাফ, নিউমার্কেট বিএনপি নেতা শাহাবুদ্দিন, কাজী আসু, সেচ্ছাসেবক থানা ভারপ্রাপ্ত সভাপতি জিতু, ১৮ নং ওয়ার্ড সভাপতি সাজেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, যুগ্ম সম্পাদক সাজ্জাদ, কলাবাগান থানা ছাত্রদলের আহবায়ক সৈকত, যুগ্ম আহবায়ক রিমি, কলাবাগান থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাইফুল, সেচ্ছাসেবক দলের সজীব, হাজারীবাগ যুবদল থানা সেক্রেটারি মুরাদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল জলিল, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাদশা, ধানমন্ডি থানার সালাউদ্দিন সুমন, দুর্জয়, ধানমন্ডি ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন, চঞ্চল, নিউমার্কেট থানা মহিলা দল আহবায়ক নিলু আক্তার সাবেক ছাত্রনেতা মিখাইল মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ