ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব (পররাষ্ট্র বিষয়ক) হুমায়ুন কবির বলেছেন, রাজনীতি করতে হয় উদার মন নিয়ে, এখানে দূর্বলতার স্থান নেই। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সকল প্রকারের প্রতিহিংসা পরিহার করে জনগণের স্বার্থে সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। আর আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমাদেরকে সকল প্রকারের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা গ্রামস্থ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেহল আহমদ চৌধুরীর বাড়িতে ‘উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠন’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, এখন আর আগের মত পকেট কমিটি হওয়ার সুযোগ নেই। দলকে এগিয়ে নিতে হলে এই ধরণের পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। নুংরা রাজনীতি পরিহার না করলে জনগণের স্বার্থ রক্ষা হবে না।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক মনির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান।
উপজেলা যুবদলের সদস্য রুমেল আলী ও যুবদল নেতা আমির আলীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা জয়নাল আবেদীন, খায়রুল আমিন আজাদ, ইকবাল হোসেন, জয়নাল মিয়া, হারিছ আলী, কয়েস মিয়া, সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তকলিছ আলী, মতছির আলী, কামরুল ইসলাম বাদশা, আমির আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য জুমুর সুলতানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, লায়েক আহমদ মেম্বার, আক্তার হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলী, আফতাব আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শানুর মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা রিজু আহমদ।
এসময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ