ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মন্নাফী’র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে শরীয়তপুর-মাদারীপুর হাইওয়ে মহাসড়কে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি ও শরীয়তপুর সদর উপজেলা যুবদলের একাধিক বারের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মাঝী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাদ মাল, আবদুল মিন্টু, সোহাগ, আঃ রব মাদবর সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সসাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান’কে নিয়ে আওয়ামী লীগ নেতা মন্নাফী’র দৃষ্টতাপূ্র্ণ বক্তব্য প্রত্যাহার দাবি করেন। এছাড়াও ওই বক্তব্য প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ