ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

তিনটি পিকআপের ওপর করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগদিতে বেলা এগারটা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ইতোমধ্যে সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ