নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছাড় নয় -মেয়র টিটু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছাড় নয় -মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ১০:২১ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ

বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প দিয়েছেন উল্লেখ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, মসিকের ৬ নং ওয়ার্ডের উন্নয়নেই প্রাথমিকভাবে ২০ কোটি টাকার কাজ অব্যাহত রয়েছে। ওয়ার্ডের এ উন্নয়ন আপনাদের জন্য। নগরবাসীর জীবনমান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র টিটু।

তিনি আরো বলেন, নগরীর উন্নয়ন কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনভাবেই ছাড় দেওয়া হবে না। নগরবাসীর উন্নয়ন কাজে কেউ বাঁধা সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারী মন্তব্য করেছেন সিটি মেয়র টিটু।

এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিতে কঠোর হওয়ার জন্য উপস্থিত প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন |

সোমবার (২৮ আগষ্ট) বিকেলে মসিকের ৬ নং ওয়ার্ডে প্রায় ২ কিলোমিটার আরসিসি ড্রেন ও আরসিসি সড়ক এর নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব কাজের মোট ব্যয় ৪ কোটি ৪৮ লাখ টাকা।

সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় এ সময় উদ্বোধনকৃত আকুয়া উত্তরপাড়া পারুলদের পল্লী হতে গোরস্তান পর্যন্ত, মেম্বার পল্লী থেকে নাসিরাবাদ কলেজ মাঠ পর্যন্ত, সেনবাড়ি বাইলেন আলতাফ মাওলানার বাড়ির পার্শ্ব পর্যন্ত, সেনবাড়ি বাইলেন নজরুল ভিলার সম্মুখ পর্যন্ত এবং মিলনবাগ এলাকার আরসিসি ড্রেন সহ আরসিসি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে মসিকের ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক মোঃ শফি কামাল, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকারসহ স্হানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ