নগরের সৌন্দর্য ও নগরীকে আলোকিত করতে দৃশ্যমান পরিবর্তনে কাজ করে যাচ্ছে মসিক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ জয়নুল উদ্যানের হিমু আড্ডা থেকে জয়নুল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত ২৭০ টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইট উদ্বোধন করেছেন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু |
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত এ গার্ডেন লাইট সমূহ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন সিটি মেয়র।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক | সন্ধার পর যারা পার্কে আসে তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ্ |

তিনি আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও নগরের আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে |
উল্লেখ্য, রাত্রীকালীন জয়নুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে ইতিমধ্যে পোলসহ দৃষ্টিনন্দন এলইডি লাইট স্থাপন করা হয়েছে | পার্কের সৌন্দর্যবর্ধনে অন্যান্য আরও পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের |
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান দুলাল,প্যানেল মেয়র – ৩ মোছা: শামীমা রহিম, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, মসিকের সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জনতার আওয়াজ/আ আ