নজিরবিহীন সাফল্যে’ ড. ইউনূসকে অভিনন্দন মারুফ কামালের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নজিরবিহীন সাফল্যে’ ড. ইউনূসকে অভিনন্দন মারুফ কামালের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ দেশ অনলাইন

ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। এর পেছনে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ অবদান রাখায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নজিরবিহীন সাফল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান সাবেক এই প্রেস সচিব।

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ‘হাসিনার উপদেষ্টা, দরবেশ উপনামে পরিচিত সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর যুক্তরাজ্যে হাসিনার মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল। বাংলাদেশের ইতিহাসে লুটেরা পতিত শাসকদের বিদেশে সম্পদ জব্দ হবার ঘটনা নজিরবিহীন।’

তিনি আরও লেখেন, ‘অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূস এই সাফল্যের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্লজ্জ দুর্নীতিবাজেরা এখনো, কথা বলে, মুখ দেখায়, রাজনীতি করতে চায়! ধিক্কার।’

এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ। আর এবার সাইফুজ্জামানের সব সম্পত্তি জব্দ করল এনসিএ। ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দেশটি।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক এই ভূমিমন্ত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ