নতুন অ্যালবামের ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন অ্যালবামের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
মার্কিন জনপ্রিয় পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিলেন তিনি। অ্যালবামের নাম ‘পেটাল’। নতুন এই অ্যালবামটি আগামী ৩১ জুলাই রিপাবলিক রেকর্ডসের মাধ্যমে প্রকাশিত হবে। আরিয়ানা এই অ্যালবামটিকে বর্ণনা করেছেন প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার এক গল্প হিসেবে। এই গায়িকার ভাষায়, এমন কিছু যা জীবনশক্তিতে ভরপুর এবং কোনো কঠিন ফাটলের মধ্য দিয়েও বেড়ে উঠতে জানে।

অ্যালবামটির নির্বাহী প্রযোজনা ও রচনায় আরিয়ানার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া সালমানজাদেহ। ইলিয়া এর আগেও আরিয়ানার সফল অ্যালবাম ‘ইটার্নাল সানশাইন’-এর জন্য গান তৈরি করেছেন।

নতুন অ্যালবাম প্রকাশের পাশাপাশি আগামী জুন থেকে গ্রীষ্মকালীন ট্যুর এবং কনসার্ট সফরের ঘোষণাও দিয়েছেন আরিয়ানা গ্রান্ডে। এই ঘোষণার মাধ্যমে ভক্তদের কিছুটা মন খারাপের খবরও দিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে আরিয়ানা জানিয়েছেন, এই সফরটি হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ ট্যুর। এ সম্পর্কে আরিয়ানা বলেন, ‘আমি আমার সর্বস্ব দিয়ে এটি করতে চাই, কারণ আমার মনে হয় অনেক দিন পর এটিই হবে আমার শেষ বড় কোনো আয়োজন।’

আরিয়ানা গ্রান্ডে তিন বছর ধরে ‘উইকেড’ চলচ্চিত্র এবং নিজের আগের অ্যালবামগুলোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। এখন ‘পেটাল’ অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই গায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ