নতুন এমপিদের গেজেট প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন এমপিদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া এমপিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে এই গেজেট প্রকাশিত হয় বলে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ সূত্র নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সদস্যদের।

এদিকে আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও জাতীয় পার্টির সংসদ সদস্যরা এদিন শপথ নিচ্ছেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচন হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সবশেষ সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-৪ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সে হিসেবে তিনটি আসন বাদে বাকিগুলোর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।

এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন এক হাজার ৯৭১ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ