নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। তবে আত্মপ্রকাশ হওয়া নতুন এই সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এ সময় তাদের ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বৈষম্যের বাংলায়, ঠাঁই নেই ঠাঁই নেই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর মধুর ক্যান্টিনে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্যবিরোধীরা।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই সংগঠনের কমিটিতে বঞ্চিত করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তা ছাড়া কমিটির গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদকে।

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রীক নতুন কমিটি হওয়ার সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করে তারা। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ