নতুন বাংলাদেশে আর চাঁদাবাজি হতে দেয়া যাবে না : হাসনাত আব্দুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন বাংলাদেশে আর চাঁদাবাজি হতে দেয়া যাবে না : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজি হতে দেয়া যাবে না, খুনি-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না।’

আজ বুধবার দুপুরে রংপুর থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অতীতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়ি-টুপি নিয়ে অপমানসহ মসজিদের ভেতর থেকে নামিয়েছে, আমাদের কোনো স্বাধীনতা ছিল না।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা লড়াই করেছিলাম, একটি নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপকে পূরণ করতে হলে এই বাংলাদেশ নতুন করে গঠন করতে হবে।’

তিনি আরো বলেন ‘সরকারের কাছে আমরা আহ্বান জানাই, অবশ্যই তারা কুড়িগ্রামের দিকে তাকাবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে।’ এ সময় তিনি উপস্থিত জনগণের কাছ থেকে দ্বিতীয় ধাপ পূরণে সাথে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠোয়ারী, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ড. আতিক মোজাহিদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারজিস আলমসহ উপস্থিত নেতৃবৃন্দ পথ সভায় ড. আতিক মোজাহিদকে কুড়িগ্রাম-২ প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ