নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-সুমনসহ ৫ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-সুমনসহ ৫ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গ্রেপ্তার দেখানো শেষে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলপটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন কড়া পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ