নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জিয়ার মাজারে বৈষম্যবিরোধীদের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জিয়ার মাজারে বৈষম্যবিরোধীদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) জাতীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ব্যানারে সংগঠনটির সভাপতি রিফাত রশীদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। নিজের ফেসবুকেও শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট করেছেন রিফাত রশীদ।

শ্রদ্ধা নিবেদন শেষে রিফাত রশীদ বলেন, নতুন রাজনীতি বন্দোবস্তের অংশ হিসাবেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রিফাত রশীদ বলেন, জিয়াউর রহমান সকল দল-সকল মানুষের ছিলেন। তাই তার অবদান স্বীকার করতেই আমাদের শ্রদ্ধা নিবেদন।

জুলাই সনদ বাস্তবায়নে শহীদ ও আহতদের পরামর্শ নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ