নব্বইয়ের ছাত্র গণঅভ্যূত্থানের অন্যতম সংগঠক মনি’র মৃত্যুতে এনডিপি’র শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

হাসপাতালে চিকিৎসাধীন ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিরপুর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর ১২ টায় ৬৮ বছর বয়সে মারা যান তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, রাজপথের সাহসী বীর ছিলেন তিনি। তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে খুব আপনজন ছিলেন। সারা জীবন রাজনীতির বাইরে কিছু করেননি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা মনি ভাই আজীবন সংগ্রামী ছিলেন।
স্পষ্টবাদী হওয়ায় কোনদিনও তেমন কিছু পাননি।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জনতার আওয়াজ/আ আ