নয়া দিগন্ত সত্যের সাথে যুদ্ধ করে টিকে আছে : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়া দিগন্ত সত্যের সাথে যুদ্ধ করে টিকে আছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দৈনিক নয়া দিগন্ত সত্যের সাথে যুদ্ধ করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান।

আজ বুধবার নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘নয়া দিগন্ত দুই দশক আগে যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে এসেছিল, আমি বিশ্বাস করি, তারা বাংলাদেশের গণমাধ্যমে যে নতুন দিগন্তের সূচনা করেছিল, যে প্রতিজ্ঞা তারা করেছিল সেটা তারা পূরণ করেছে।

তিনি বলেন, আজকের পত্রিকায় নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন লিখেছেন ‘সত্যের সাথে প্রতিদিন’। এটি অত্যন্ত কঠিন কথা। যদিও লিখতে সহজ, আজকে বাংলাদেশের গণমাধ্যমের কাছে অত্যন্ত কঠিন কথা। নয়া দিগন্ত শুধু সত্যের সাথে প্রতিদিন নয়, তারা সত্যের সাথে যুদ্ধ করে টিকে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ