নয়াপল্টনে আনাগোনা বাড়ছে বিএনপি নেতাকর্মীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সন্ধ্যার পর থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরজমিনে দেখা যায়, নয়াপল্টন অফিসের সামনের রাস্তার দু’পাশে মহাসমাবেশ আসা নেতাকর্মীরা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে রাস্তায় নেমে জড়ো হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে।

আরো দেখা যায়, পার্টি অফিসের ওপর থেকে হ্যান্ড মাইক দিয়ে বারবার নেতাকর্মীদের রাস্তা ফাঁকা ও নির্বিঘ্ন যান চলাচল আহ্বান করা হচ্ছে। আগামীকালের সমাবেশ সফল করতে আসতে বলা হচ্ছে।
তবে উজ্জীবিত নেতাকর্মীরা নয়াপল্টন আশপাশ ঘোরাঘুরি করে যাচ্ছে। পার্টি অফিসের সমানে আসার বিষয়টি থামাতে চেষ্টা করে যাচ্ছেন।
জনতার আওয়াজ/আ আ