নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী শনিবার ঢাকায় নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। আর ঢাকা বাদে যে সমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলো একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ