নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ