নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৭, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ করছে বিএনপি। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ ছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে আজ শনিবার জনসমাবেশ করছে বিএনপি। একইসঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ