নরসিংদীতে বিএনপির ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে আরও ৪১ জন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বিএনপির ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে আরও ৪১ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপির ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং উপজেলার রির্টানিং কর্মকর্তাদের হাতে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ৯ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ হোসেন ভূঁঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ, গণঅধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামান ও গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় নাগরিক পার্টির মো. গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, জামায়াতে ইসলামীর মো. আমজাদ হোসাইন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, খেলাফত মজলিসের মো. ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ ন ম রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি, জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিসের মো. রাকিবুল ইসলাম রাকিব, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লবের রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ারেজ হোসেন ভূঁইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরামের এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুল ইসলাম মৃধা ও জনতার দলের মো. এনামুল হক।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের প্রার্থীরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল্লাহ, জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম, জনতার দলের আবু দার্দা মো. মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেসের কাজী শফিকুল ইসলাম।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ পনির হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, খেলাফত মজলিসের তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রাথী মো. জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জানুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ