নরসিংদীর রায়পুরার বজ্রপাতে নিহত ২, আহত ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর রায়পুরার বজ্রপাতে নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বজ্রপাপেত ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নেনর লোচনপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)। নিহত রানা ও আহাদ মিয়া ঢাকায় একটি শপিং ব্যাগ কারখানায় কাজ করতো। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রানার ভাই রুবেল মিয়া।

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া জানান, নিহত আহাদ, রানা ও শিমন তিন বন্ধু। তিন জনই ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরীর কারখানায় কাজ করেন। এবার ঈদের ছুটিতে তারা বাড়িতে এসেছিল। দুপুরে ৩ বন্ধু ঝাল মুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাওয়ার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি সাথে-সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাত তাদের উপর পড়লে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহতবস্থায় শিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

উত্তর বাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে নিহতদের বাড়িতে ছুটি আসি এবং এসে দেখি বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত একজনকে ঢাকায় পৌছানো হয়েছে। পরিষদের পক্ষ থেকে তাদের সর্বাক্তক সহায়তা করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ