না'গঞ্জ জামায়াতের সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ জামায়াতের সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশে শুধু মুসলমান কিংবা ইসলামী দলের নেতারা নয় মঞ্চে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের জেলা ও মহানগরের শীর্ষ নেতারা।
শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সকালে নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় সহ সভাপতি জয় কে রয় চৌধুরী বাপ্পী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুপদ সাহা, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দা প্রমূখ।
উপস্থিতদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ট্রাস্টের কেন্দ্রীয় সহ সভাপতি জয় কে রয় চৌধুরী বাপ্পী তার বক্তব্যে বলেন, ইচ্ছা থাকা সত্তে¡ও আমরা গত ১৫ বছর একসাথে চা খেতে পারিনি। কেন তা আমাদের অজানা নয়। এই স¤প্রীতির শহর নারায়ণগঞ্জে কি আমরা এই ধরনের বৈষম্য দেখতে চেয়েছি? চাইনি কারণ আমরা সা¤প্রদায়িক স¤প্রীতিতে বিশ্বাস করি। একই সাথে পাশাপাশি শ্মশান, গোরস্থান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ও সর্বপরি মুসলিম স¤প্রদায়ের মাটি। এই স¤প্রীতি আমরা বজায় রাখবো।
তিনি আরো বলেন, এখানে আমরা সবার আগে মানুষ। এখানে প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান জানাতে হবে। গত ১৯ আগস্ট জামায়াতের আমীর কাফরুলে একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, সবাই একসাথে আওয়াজ তুলবে, বলবে আমরা বাংলাদেশী। আমরা এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু নই, এই সংখ্যালঘু সংখ্যাগুরু কনসেপ্টের কবর রচিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ