না’গঞ্জ জেলা সভাপতিসহ ২১ বিএনপির নেতার বিরুদ্ধে আবারো মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্বু প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনসহ ২১ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে শনিবার (৬ জানুয়ারী) রাতে ফতুল্লা থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রবিবার (৭ জানুয়ারী) বিকালে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া।
মামলার অন্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহজাদা আলম রোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইসমাইল হোসেন খান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম নজু, ফতুল্লা থানা বিএনপি নেতা কায়েস আহস্মদ পলুব, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মÐল, ফতুল্লা থানা যুবদলের মাসুদুর রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম বিপ্লব, নজরুল ইসলাম পান্না মোল্লা, রাশেদ মিল্কি, ছাত্রদল নেতা সাইদ রেজা খান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি প্রান্তু আজিজ, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার।
উল্লেখ্য গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
জনতার আওয়াজ/আ আ