না'গঞ্জে কোল্ড স্টোরেজে ৬ লাখ পিস ডিম মজুদ! ভোক্তা অধিদপ্তরের অভিযান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে কোল্ড স্টোরেজে ৬ লাখ পিস ডিম মজুদ! ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দাপায় রহমত উল্লাহ কোল্ড স্টোরেজ, ধর্মগঞ্জে শাহীন এন্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়। এসময় শাহীন এন্ড ব্রাদার্স নামে কোল্ড স্টোরেজের ভেতর ৫ লাখ ৯১ হাজার পিস ডিম মজুদের চিত্র দেখতে পায় তারা। পরে সেগুলোকে দ্রæত বাজারজাত করার নির্দেশ দেয়া হয়
অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারী বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমান পাওয়া যাচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে আবার ডিমের বাজারে অস্তিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা। তাদের এ অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ