না’গঞ্জে জামিন পেলেন বিএনপি নেতা রাজীব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে জামিন পেলেন বিএনপি নেতা রাজীব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২২, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জামিন পেয়েছেন।
সোমবার (২২ মে) বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে জামিনের আবেদন করলে আদালত ২ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (২১ মে) রাত ১টায় সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ২০১৩ সালের ৭মে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
জামিনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রাজীবের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত ২ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
রাজীবের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ মামলায় অন্য আসামিরা জামিনে আছেন। এ ঘটনায় রাজীবের কোনো সম্পৃক্ততা নেই তবুও তাকে গ্রেফতার করে হয়রানি করা হয়। বিষয়টি আদালতে জানিয়ে আমরা জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ