না’গঞ্জে নাসিম ওসমান সেতুতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে নাসিম ওসমান সেতুতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

 

এম আর কমাাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে ৩য় শীতলক্ষ্যা বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুতে সড়ক দূর্ঘটনায় ইমন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর দক্ষিন পাশে মোটর সাইকেলে চালিয়ে আসার সময় হঠাৎ সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে ইমন।
এ সময় সেতুর গতিরোধকের সাথে সজোরে ধাক্কা লেগে হোন্ডা উল্টে পড়ে যায়। এতে ইমনের মাথা ও মুখমন্ডল থেতলে মারাত্নক জখম হয়। পরে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
নিহত ইমন ফরাজিকান্দা এলাকার টিপু মিয়ার ছেলে এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফঁািড়র উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ