না’গঞ্জে র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা : দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা : দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিভিন্ন মহাসড়কে বেপরোয়া হয়ে উঠছে সংঘবদ্ধ ডাকাত চক্র। প্রায়ই ঘটছে ডাকাতির ঘটনা। সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশ ফেরত যাত্রীদের সর্বস্বান্ত করছে ডাকাতরা। এতে আতংক বিরাজ করছে মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে।
এবার সাদা র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ দূর্ধর্ষ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে শহরের কালিরবাজার এলাকায় র‌্যাব-১১ স্থানীয় ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মুনিরুল আলম।
তিনি জানান, ডাকাত চক্র নির্মূল করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের দুইটি দল সাদা পোশাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি পালন করছিল। একটি দল মুন্সীগঞ্জে গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে। এসময় সাধারণ যাত্রীবাহি গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত র‌্যাবের গাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাত দল গাড়ির উপর চড়াও হয়ে হানা দিয়ে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দেয়। ডাকাত দলের মূল হোতাসহ আটজনকে আটক করেন তারা। ডাকাত দলের সদস্যদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধ শতাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ