না'গঞ্জে লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে লিফলেট বিতরণের ভিডিও ছড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে নিজের গ্যারেজে আওয়ামীলীগের লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার সোনাকান্দা এলাকার জামানের অটোরিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, অন্তর্র্বতী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করে তারা। কর্মসূচি শেষ দিনে, বুধবার যে কোন এক সময় নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতাকর্মীরা। ওই ভিডিও আওয়ামীলীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ভাইরাল হবার পর তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদেরকে বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ