না’গঞ্জে শীতলক্ষ্যা থেকে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে শীতলক্ষ্যা থেকে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ট্রলার যাত্রী সুমন শেখের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর ঘাটের বটতলা এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশটি উদ্ধার করে। সুমন শেখ বন্দর শাহী মসজিদ এলাকার মুক্তিযোদ্ধা মো. শফিক শেখের ছেলে।
প্রসঙ্গত, বুধবার (৩১ মে) সকালে শীতলক্ষ্যা নদীর ১নং খেয়াঘাটে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বাল্কহেডের সঙ্গে সে ট্রলারগুলোর ধাক্কা লাগে। আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা ৮ থেকে ১০জন নদীতে লাফিয়ে পড়ে। সে সময় নদীতে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে আসে আশেপাশে থাকা নৌকা ও ট্রলার। এ সময় সুমন শেখ নিখোঁজ হন। তিনি সাঁতার জানতেন না।
সুমনের চাচাতো ভাই সোহেল পারভেজ বলেন, সকালে ওই ট্রলারে করে আমার ভাই নদী পার হচ্ছিলেন। সে সময় বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ