না’গঞ্জের ফতুল্লায় বিএনপির পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় বিএনপির পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজম্ব প্রতিবেদক
গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ,দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ,খালেদা জিয়ার মুক্তির দাবী,সকল কারাবন্দী নেতা- কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সহ দশ দফা দাবী আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনানুযায়ী ফতুল্লা ইউনিয়ন বিএনপিও অঙ্গ- সংগঠনের উদ্দ্যেগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ ফতুল্লা মডেল থানার সস্তাপুরস্থ সদর উপজেলা গেইট থেকে শুরু হয়ে রেল লাইন বটতলা হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ডের জনতা ব্যাংকের নিচে এসে শেষ হয়।
ফতুল্লা থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভুইয়ার নেতৃত্বে পদযাত্রা কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক শাহাআলম বেপারী, সদস্য সচিব আজিজুল হক চৌধুরী রয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা বিএনপির সদস্য রুহুল আমিন শিকদার,নাসিম আবেদীন, সৈয়দ জাকির, আলমগির, মুসলিম, হাসান মাহামুদ পলাশ,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন,মামুন হোসাইন, হারুনুর রশিদ, আরিফ প্রধান,নাঈম মোল্লা, সেলিম প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ