নাজিরপুরে প্রাথমিক বৃত্তির ৮ শিক্ষার্থী ফল পরিবর্তন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে প্রাথমিক বৃত্তির ৮ শিক্ষার্থী ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রাথমিক বৃত্তির ফলাফলে উপজেলার ৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। গত বুধবার (০১ মার্চ) রাতে প্রকাশিত ফলাফলে তা পরিবর্তন হয়। এর আগে তারা কেহ ট্যালেন্ট পুলে আবার কেহ সাধারন বৃত্তি পায়। আবার দ্বিতীয়বারের প্রকাশিত ফলাফলে অনেকেই নতুন করে বৃত্তি প্রাপ্ত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এর আগে ট্যালেন্টপুলে পাওয়া উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত জাহান তরি, ৮১ নম্বর জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইফা ইসলাম সাফা, শ্রীরামকাঠী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শান্তিকা, তথৈ শিকদার, নুসরাত, নাসরিন ও অনন্যা নতুন বৃত্তি তালিকা থেকে বাদ পড়েছে। তবে শ্রীরামকাঠী বিদ্যালয় থেকে বাদ পড়া শয়ন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
উপজেলার শ্রীরামকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা হালদার জানান, তার বিদ্যালয়ে ১০শিক্ষার্থী বৃত্তি পেলেও বুধবারের সংশোধীত ফলাফলে ৪ জনের নাম বাদ পড়েছে ও একজন ট্যালেন্টপুলে পাওয়া বৃত্তি নতুল ফলাফল ঘোষনায় তার সাধারন গ্রেডে বৃত্তি এসেছে।
উপজেলার সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ও সংশোধীত ফলাফলে নাম বাদ পড়া নুসরাত জাহান তরির পিতা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, সংশোধীত ফলাফলে তার কন্যার নাম বাদ পড়ায় কণ্যা খুবই দু:খ পেয়েছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, সংশোধীত ফলাফলে যাদের নাম বাদ পড়েছে তাদের ফলাফল পুন: নিরীক্ষনের জন্য আবেদনের সুযোগ আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ