নাম তার ‘ফকিন্নি’ বাজার, ডিমের হালি ৩০ টাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাম তার ‘ফকিন্নি’ বাজার, ডিমের হালি ৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

 

মকবুল হোসেন ডিম বিক্রি করছিলেন ৩০ টাকা হালিতে। দুটি ১৫ টাকা। শুনে আশ্চর্য হচ্ছেন! হতেই পারেন। ঢাকায় ডিমের হালি যেখানে ৪৫ টাকা, কোথাও কোথাও ৫০ টাকা, সেখানে মকবুল হোসেন কীভাবে ৩০ টাকা হালিতে বিক্রি করতে পারেন।

আপনাকে আরেকটু অবাক করে দিয়ে বলি, মকবুল হোসেনের দোকানে ২০ টাকা হালি দরেও ডিম পাওয়া যায়। তবে সেই ডিম বিক্রি হয় পলিথিনের ব্যাগে, খোসা ছাড়া। যেসব ডিম পুরোপুরি ফেটে যায়, সেগুলোর কুসুম কোনোরকমে পলিব্যাগে ভরে বিক্রি করেন মকবুল। ৩০ টাকা হালিতে যে ডিম বিক্রি হয়, সেটাও ফেটে যাওয়া। তবে কুসুম বেরিয়ে যায়নি।

৪৫ টাকা হালিতে ডিম কেনার সামর্থ্য যাঁদের নেই, তাঁরাই মকবুল হোসেনের দোকান থেকে ফেটে যাওয়া ডিম কেনেন। কারও কারও হয়ত দুটি ডিমে আজ শুক্রবার দুপুরে পাতে প্রাণিজ আমিষের সংস্থান হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ