নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) সকালে ওই হাজতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শাকিল আহমেদ পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে।
হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে প্রেরণ করেন। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্র দেয়া হয়েছিল। দুইদিন ধরে তাকে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাতেও হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়। শনিবার সকালে পুনরায় অসুস্থ হলে তাকে আবার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেল সুপার আরও জানান, সরকারি বিধি অনুযায়ি আদালতের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষে মৃত হাজতি শাকিল আহমেদ এর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ