নারায়ণগঞ্জে এবার ভোট দিবে ২ লাখ ৩৭ হাজার তরুণ-তরুণী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে এবার ভোট দিবে ২ লাখ ৩৭ হাজার তরুণ-তরুণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
প্রতি পাঁচ বছর পর পর ভোট আসে। পুরো দেশ জুড়ে তৈরী হয় একটি নির্বাচনী আমেজ। ঘরে ঘরে গিয়ে দরজার কড়া নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থীরা, ভোটারদের সাথে করেন খোশ গল্প। এদিকে ওলিতে-গলিতে রাস্তা-ঘাটে চায়ের আড্ডা থেকে নিয়ে পত্র-পত্রিকার কেন্দ্র বিন্দু হয় জাতীয় সংসদ নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে স্বতেজ মানসিকতায় কাকে এমপি হিসেবে দেখতে চাই?। কে আমাদের দেখে রাখবে?। আগের এমপি সাহেব এলাকায় কি উন্নতি করেছেন?। এমন সকল প্রশ্ন নিয়ে ধ্যানমগ্ন থাকে বলে তরুণ-তরুণীরা জানিয়েছে। প্রথমবারের মতো ভোট দিবে বলে, নিজের দেয়া ভোট সঠিক প্রতিনিধির প্রতীকে দেয়া হোক এমনটাই প্রত্যাশা থাকে তাদের। সেই জন্য কখনও বন্ধুদের নিয়ে বসে হিসেব কষতে, কখনও শরণাপন্ন হয় গুরুজনদের নিকট। কৌতুহলী মন নিয়ে বেছে নেওয়ার চেষ্টা করে যোগ্য এমপিকে।
এবছর নারায়ণগঞ্জের ৫ টি আসনের জন্য ভোট দিবে ২ লাখ ৩৭ হাজার ১৯৯ জন তরুণ-তরুণি। ১৮ থেকে ২৩ বছরের এই নতুন প্রজন্মের নাগরিকেরা এবার নারায়ণগঞ্জের প্রতিনিধি নির্ধারণের উৎসবে যোগ দেবে।
এদিকে নির্বাচন কমিশন থেকে জানা গেছে, এবছর নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫৬ হাজার ৮৫৩ জন। মোট পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫২ হাজার ১৯৮ জন; নারী ভোটার রয়েছে ১১ লাখ ১৯ হাজার ৮৯ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৫ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৮০ টি।
আসন ভেদে ভোটার
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটিতে রয়েছে ২টি পৌরসভা (তারাব ও কাঞ্চন) ও ৭টি ইউনিয়ন পরিষদ। এ আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৪৯ হাজার ৭৯০ জন ভোটার। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৩৬ হাজার ২২২ জন হয়েছে। এবার এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ১ লাখ ৯৭ হাজার ১১৯জন ও নারী ভোটার সংখ্যা আছে ১ লাখ ৮৮ হাজার ৮৯১ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২জন। এবার ভোটকেন্দ্র রয়েছে ১২৮ টি, স্থায়ী ভোট কক্ষ আছে ৭৫৬ ও অস্থায়ী ৫৫টিসহ মোট কক্ষ সংখ্যা ৮১১ টি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এই উপজেলায় ২টি পৌরসভা (আড়াইহাজার-গোপালদী) ও ১০ টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে মোট ১১৭টি ভোট কেন্দ্র রয়েছে। বিগত নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিলো ২ লাখ ৮৩ হাজার ৮১৭ জন ভোটার। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৭৯৮ জন। এবার এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৩১ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ১ লাখ ৬৯ হাজার ৭০০জন ও নারী ভোটার সংখ্যা আছে ১ লাখ ৬১ হাজার ৯১২ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন। এবার ভোটকেন্দ্র রয়েছে ১১৭ টি, স্থায়ী ভোট কক্ষ আছে ৭২৪ ও অস্থায়ী ৭টিসহ মোট কক্ষ সংখ্যা ৭৩১ টি।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) এই উপজেলায় ১টি পৌরসভা (সোনারগাঁও পৌরসভা) ও ১০ টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে মোট ১৩১টি ভোট কেন্দ্র রয়েছে। বিগত নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৩ হাজার ৮৮৯জন ভোটার। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৮৩১ জন। এবার এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ১ লাখ ৭৭ হাজার ৬৪৪জন ও নারী ভোটার সংখ্যা আছে ১ লাখ ৬৭ হাজার ২৩জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১জন। এবার ভোটকেন্দ্র রয়েছে ১৩১ টি, স্থায়ী ভোট কক্ষ আছে ৭৪৪ ও অস্থায়ী ২৭টিসহ মোট কক্ষ সংখ্যা ৭৭১ টি।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এই আসনে নারায়ণগঞ্জ-৪ সদর উপজেলা আংশিক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (ওয়ার্ড ১-১০) এবং ৫ টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে স্থায়ী ২২৮ ও অস্থায়ী ১টিসহ মোট ২২৯টি ভোট কেন্দ্র রয়েছে। বিগত নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিলো ৬ লাখ ৩২ হাজার ৬২২জন ভোটার। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৬১ হাজার ৫৮৫ জন। এবার এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ৩ লাখ ৫৭ হাজার ৩০৫জন ও নারী ভোটার সংখ্যা আছে ৩ লাখ ৫৫ হাজার ৪০০জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৩ জন। এবার ভোটকেন্দ্র রয়েছে ২২৯ টি, স্থায়ী ভোট কক্ষ আছে ১৫২৪ ও অস্থায়ী ৩৮টিসহ মোট কক্ষ সংখ্যা ১৫৬২ টি।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এই আসনে সদর উপজেলার আংশিক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (ওয়ার্ড ১১-২৭) এবং ৭ টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে স্থায়ী ১৭৫টি ভোট কেন্দ্র রয়েছে। বিগত নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন ভোটার। এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫০ হাজার ৬৮৩ জন। এবার এই আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ৯৬ হাজার ২৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ২ লাখ ৫০ হাজার ৪৩০ জন ও নারী ভোটার সংখ্যা আছে ২ লাখ ৪৫ হাজার ৮৬৩জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৬ জন। এবার ভোটকেন্দ্র রয়েছে ১৭৫ টি, স্থায়ী ভোট কক্ষ আছে ১০৬২ ও অস্থায়ী ২৫টিসহ মোট কক্ষ সংখ্যা ১০৮৭ টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ